চন্দনাইশ বিজিসি ট্রাস্টে ‘ফ্রি চক্ষু ক্যাম্প’ অনুষ্ঠিত
চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রবিবার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে ‘ফ্রি চক্ষু ক্যাম্পে’র উদ্বোধন করেন মেডিকেল কলেজের পরিচালক ক্যাপ্টেন (অব.) ডা. খায়ের উদ্দিন বরকত। বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস.এম. তারিকের তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে ডা. সাহাব উদ্দিন, মো. রাকিব ও ডা. মসউদুস শহীদসহ অভিজ্ঞ চক্ষু চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চক্ষু বিভাগের প্রধান ও ক্লিনিক্যাল বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ। ক্যাম্পে অর্ধ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়।
এর ধারাবাহিকতায় আগামী ২১ মার্চ ফ্রি খৎনা ক্যাম্পের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সিটি নিউজ/ডিটি
