৬ষ্ঠ কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন

0

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের অদূরে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ১১-১৩ই মার্চ ২০২১, বৃহস্পতিবার-শনিবার ৬ষ্ঠ কেএসআরএম গল্ফ টুর্নামেন্ট-২০২১ সম্পন্ন হয়। ১২মার্চ শুক্রবার, প্রধান অতিথি মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমী এবং প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির, এনডিসি, পিএসসি, মোঃ জসিম উদ্দিন, সিনিয়র জিএম, মার্কেটিং অ্যান্ড সেলস জিএম, সৈয়দ নজরুল আলম, জিএম, মানবসম্পদ ও প্রশাসন, মোঃ আবু সুফিয়ান, এ্যাসিটেন্ট ম্যানেজার, মিজান-উল-হক, সিনিয়র অফিসার, ব্রান্ড প্রমুখ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।

১৩ মার্চ, শনিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল এ.এস.এম ফখরুল ইসলাম, এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ বেস জহুরুল হক এবং প্রেসিডেন্ট, শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব এবং বিশেষ অতিথি জনাব মোঃ মেহেরুল করিম, কেএসআরএম গ্রুপ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে বলেন টানা ৬ষ্ঠ বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করতে আমরা আনন্দিত, এ ধরনের গল্ফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি কেএসআরএম’র উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে র‌্যাফেল ড্র, লা এবং খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.