বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি খিতাপচর শাখার শিক্ষা সামগ্রী বিতরণ

0

বোয়ালখালী প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্নিক সাধক, খাজায়ে খাজেগান হযরত খাজা মঈন উদ্দিন চিশতি সনজিরি আজমিরী (র.) ও বিশ্বঅলী শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) স্মরণে ফাতেহা শরীফ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও চেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বোয়ালখালীর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খিতাপচর ৬নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল মনছুর।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন ৫নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শেখ মোহাম্মদ দিদার তৈয়র, সংগঠনের উপদেষ্ঠা সমাজসেবক মোহাম্মদ মোশররফ হোসেন।

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি খিতাপচর শাখার শিক্ষা সামগ্রী বিতরণ
বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি খিতাপচর শাখার শিক্ষা সামগ্রী বিতরণ

দ্বিতীয় অধিবেশনে সভাপতি মো. জালাল উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী(ম.)। বিশেষ বক্তা ছিলেন, বেঙ্গুরা সিনিয়ার মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নুর হোসেন হেলালী, খিতাপচর রহমানিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আসহাব উদ্দিন খিতাপচরী (ম.), আদু খা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী আকবর আলকাদেরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী খিতাপচর ৬নং ওয়ার্ড শাখার উপদেষ্ঠা মোহাম্মদ আবুল কালাম, ব্যাংকার মো. নুরুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়ক মো. আবদুল আজিজ ভাণ্ডারী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শাহীনুর আলম, মোহাম্মদ সালাউদ্দীন রুমি।

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি খিতাপচর শাখার শিক্ষা সামগ্রী বিতরণ
বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি খিতাপচর শাখার শিক্ষা সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার সেবা করে যাচ্ছে শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্ট। তাদের দেখানো পথেই হাটছে বোয়ালখালীর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খিতাপচর ৬নং ওয়ার্ড শাখা। তরিকত চর্চার পাশাপাশি সামাজিক কর্মকান্ডগুলো তা প্রমাণ করে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.