চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সিটি নিউজ : জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে লালখান বাজার ইয়াহিয়া টাওয়ার অফিস কার্যালয় এক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল সংগঠনের সিনিয়র লিগাল অ্যাডভাইজার ব্যারিস্টার আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রবাসী টিভির পরিচালক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শামসুদ্দিন শিশির । প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো প্রধান সহকারী সম্পাদক ও ctnewsbd.com সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জুবায়ের সিদ্দিকী।
উদ্বোধক ছিলেন পটিয়া ৮ নং কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম । বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের লিগ্যাল এডভাইজার এডভোকেট এসএম সিরাজউদ্দৌলা । বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চট্টগ্রাম প্রবাসী ক্লাবের খন্দকার এম এ হেলাল সিআইপি, সাজ্জাদ মাহমুদ চৌধুরী রনি মোজাম্মেল হোসেন রাজধন ,চট্টগ্রাম প্রবাসীক্লাবের উপদেষ্টা মাওলানা কে এম জিন্নাত বেলাল , দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন আবু সালেহ , মাসুদ রানা চৌধুরী, বাবলু বড়ুয়া, কাজল বড়ুয়া, প্রবাসী টিভি উপদেষ্টা আরিফ উদ্দিন বাবু , এস এম জসিম উদ্দিন, জামাল উদ্দিন বাদশা ।
প্রধান অতিথি ও প্রধান বক্তা জাতির জনক বঙ্গবন্ধুর বিষয় জীবনী নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন । অনুষ্ঠান পরবর্তী চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ্ব এম এ কাশেম চেয়ারম্যান ।
সিটি নিউজ/এসআরএস
