উত্তর কাট্টলীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সাবেক মেয়র মনজুর আলম

0

সিটি নিউজ : মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলমের উদ্যোগে গতকাল ২৫ মার্চ, সকাল ১০টায় কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তর কাট্টলীর ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার শহিদুল হক।

সভায় প্রধান অতিথি বলেন, ‘মনজুর আলম ২০০৭ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন চট্টগ্রামের লালদিঘীর ময়দানে সর্ব প্রথম চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। এরি ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তর কাট্টলীর ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হলো। এটি অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা তাঁর উদ্যোগকে সম্মান জানাই।
সভায় মনজুর আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের শ্রেষ্ঠ সন্তান। ১৯২০ সালের ১৭ মার্চ এই মহানায়কের জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের নাম স্থান পেয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা আজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বলিষ্ঠ কন্ঠে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছিলেন, তাঁর অবদানেই আমরা পেয়েছি স্বাধীনতা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু এবং তাঁর অবদান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’

যেসব বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে-

বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম উল্লাহ, মো. নুর উদ্দিন, এডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন, ইমাম হোসেন, নেজামত উল্লাহ, নুরুল আজিম, বশির আহমেদ, মো. লোকমান, আকতার উদ্দিন, মো. সাহাবুদ্দিন, জাকির হোসেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কবির আহমেদ, হারুনুর রশিদ, নুরুল আবছার চৌধুরী মরণোত্তর, আজম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মো. ইলিয়াছ, মো. আবুল কালাম আজাদ ও মো. মাহবুবুল আলম।
অধ্যাপক কাজী মাহাবুবুর রহমান ও অধ্যাপক লায়লা নাজনীন রবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আজম খান, অধ্যাপক আবু ছগির প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.