বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে মাথা উচুঁ করে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এ ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী ’করতে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা ও দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, থানা অফিসার ইনচার্জ মো.আবদুল করিম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা ভেটেরেনারী সার্জন আবদুল্লা-আল মামুন সাগর, বোয়ালখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর ও শিক্ষক ফারুক ইসলাম মানিক প্রমুখ।
মেলায় সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সর্ম্পকে জনগনকে অবহিত করতে বোয়ালখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন দফতরের ২২টি স্টল অংশগ্রহণ করে।
সিটি নিউজ /এসআরএস
