হেফাজত ইসলামকে যে কোন মূল্যে প্রতিহত করুণ-যুবলীগ নেতা বদিউল আলম

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধি: আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম হেফাজত ইসলামের বিরুদ্ধে সবাইকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলছেন, হেফাজত ইসলামের পৃষ্ঠপোষকতায় যারা জড়িত। তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ।সরকারের পৃষ্ঠ পোষকতায় কওমি মাদ্রাসা চলছে। তারা মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানের শেষ দিনে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতীয় স্বাধীনতা দিবস পালনের ঐতিহাসিক মুহুর্তে ঢাকা, ব্রাহ্মনবাড়িয়া, হাটহাজারিতে ধ্বংসলীলা চালিয়েছে।

তিনি হেফাজত ইসলামের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে সাংবাদিক, সুশীল সমাজ ও দেশবাসীকে সজাক থাকার আহবান জানিয়ে বলেন। একাত্তরের শত্রু, রাজাকার, আল-বদররের দোষর দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নের শত্রু বিএনপি জামায়াতের মদদ পুষ্ট হেফাজত ইসলামকে যে কোনোও মূল্যে প্রতিহত করুণ।

তিনি শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় একটি রেস্তোঁরায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পটিয়া সহ সারা দেশে হেফাজতের সাম্প্রতিক তান্ডবের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রুপান্তিত হয়েছেন। এতে পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্ণফুলির তলদেশে টানেল নির্মানের মত মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। এমন সময় দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করে সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় দেশরত্ন পরিষদের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলার কৃষক লীগের সাধারন সম্পাদক মো: আবু ছৈয়দ, পটিয়া উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, ভাটিখাইন ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, আশিয়া ইউপি আ’লীগ নেতা নাছির উদ্দিন, আজিজুল হক মানিক, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, মেহেদি হাসান মারুফ, জয়নাল আবেদিন প্রমূখ।

সিটি নিউজ / এসআরএস/এসডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.