বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মো. হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৭ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর মা নাসিমা বেগম।
তরুণীরর মা গতকাল শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবক হাসান ওরফে ইমন (১৯)। তিনি কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির মো. রহমত উল্লাহর ছেলে। গতকাল রাতে মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ আগস্ট সন্ধ্যায় কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন ইমন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। এর পর একইভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেন ইমন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। কিশোরীর পরিবার বিষয়টি ইমনের বাবা রহমত উল্লাহকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা রজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিটি নিউজ /এসআরএস
