বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর প্রধান সড়কে পৌরসভার জলদী ও সাধনপুরের বৈলগাঁও এলাকায় পৃথক সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে ।
সোমবার সকাল ১০ টায় প্রথম দুঘর্টনা সংঘটিত হয় পৌরসভার জলদীতে।
এ ঘটনায় নাম্বার বিহীন ডেম্পার ট্রাক পায়ে হেটে পৌরসভা কার্যালয়ে সরকারি ত্রান আনতে যাওয়ার পথে দুলাল চক্রবর্তী(৭০)কে ধাক্কা দিলে সে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর জখম হয় । তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে আনা হলে সেখান থেকে জরুরী ভিত্তিতে চমেক হাসপাতালে প্রেরন করা সেখানে তার মৃত্যু হয় বলে জানান নিহতের ছেলে মিকাঙ্খ চক্রবর্তী ।
এ ঘটনায় আরো দুজন আহত হলেও তারা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।
দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হয় ১২টা ৫০ মিনিটের সময় সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমের দীঘি এলাকায়। এ ঘটনায় চট্টগ্রাম থেকে আসা সিএনজি অটোরিক্সাকে বাঁশখালী সিমেন্ট খালাস করে যাওয়া এস আলম সিমেন্ট এর ট্রাক চট্টমেট্রো-ট ১১-৬৫১৭ গাড়িটি সিএনজি ধাক্কা দিলে সিএনজি থাকা শিশু সহ ৭ যাত্রীকে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিলে ঘটনাস্থলে শিশুসহ ৩ জন মারা যায়।
আশংকাজনক অবস্থায় ৪জনকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো: হুমায়ুন কবীর সহ দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত চমেক হাসপাতালে প্রেরন করেন।
নিহত যাত্রীদের মধ্যে পকেটে থাকা আইডি কার্ড থেকে জানা যায়, আবদুর রহিম (২৬) পিতা মো: হাশেম, মাতা আয়েশা বেগম,মধ্যম বাইশারী, নাইক্ষ্যংছড়ি বান্দরবান , অপরজনচট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থাকা মো: আরমানের স্ত্রী প্রিয়া (২৬) ও তাদের শিশু কন্যা (৪) । এ ঘটনায় চমেকে চিকিৎসাধীন থাকা আইয়ুব(২২), জসীম উদ্দিন (২৫) ও মাহিন (২০)।
দুঘর্টনার খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো: হুমায়ুন কবীর, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা সহ পুলিশও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের চমেকে নিহতদের কালীপুর রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রে এনে লাশের সুরতহাল তৈরী হয়।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, ঘটনার সাথে আমি পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে আহত ও নিহতদের উদ্ধার কাজ পরিচালনা করি।
এ সময় উপজেলা ও থানা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা সাথে ছিলেন বলেন তিনি জানান । তিনি আরো জানান এ এলাকায় এর আগেও দুর্ঘটনা হয়েছে । একদিকে বেপোরোয়া গতি গাড়ি চালানো অপরদিকে ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অপরিনত বয়স্ক চালক হওয়ায় এ ঘটনা ঘটছে বলে তিনি জানান ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ঘটনার সংশ্লিষ্ট দুটি ট্রাক জব্দ করা হয়েছে । লাশের এখন ও পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া এবং স্বজন কেউ আসেনি বলে তিনি জানান।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে আহত ৪ জনকে উদ্ধার করে চমেকে প্রেরন করি এবং নিহতদের কে উদ্ধার করে পুলিশ পোষ্টমার্ডাম ও সুরতহালের জন্য নিয়ে যায় বলে তিনি জানান।
সিটি নিউজ/এসআরএস/কেবি
