বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী পুইছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সতেরো পরিবারকে আর্থিক সহয়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।
তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ পাঁচ হাজার টাকা করে এবং নিহত স্কুল ছাত্রী শিশু সায়মার পরিবারকে নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল , পুইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দীন, গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মৌলানা আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলীম , মিজানুর রহমান সিকদার, জোনাইদুল করিম, মোহাম্মদ আজগর, মেম্বার ফজল কাদের, মোহাম্মদ আনছার, ইছহাক ছানবী, নুর মোহাম্মদ, ইলিয়াছ আজাদ,জুনাঈদ রাশেল, চৌকিদার রশিদ,জসিম উদ্দিন ছোটন,ছাবের আহমদ সহ প্রমুখ।
সিটি নিউজ/এসআরএস
