বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার কালীপুর ইউপির রামদাশ মুন্সির হাট এলাকার আলী আহমদের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সুশীল দাশ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
বুধবার (২ জুন) সকাল সাড়ে ১০ টায় রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ঝুলন্ত যুবকের লাশটি উদ্ধর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সে প্রাণ কোম্পানির সাব ডিলার হিসাবে বাঁশখালীতে ব্যবসা করেন।, পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সে বাড়ীতে আসা-যাওয়া করেন না। পারিবারিক অশান্তি কথা উল্লেখ করে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা করেন। নিহত সুশীল দাশ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন ৫নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকার রনজিত সুশীলের ছেলে।
এ ব্যাপারে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির (ভারপ্রাপ্ত) ইনর্চাজ এস.আই মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ আলী আহমদের ভাড়া বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি নিউজ/এসএরএস
