বোয়ালখালী প্রতিনিধি : বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সরকার ঘোষিত বিনামূল্য কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন হয়েছে।
১৫ জুলাই সকালে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খিতাপচর ৬নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মুছা খানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মোরশেদ আলম মঞ্জুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, মোঃ ফোরকান টুনটু, মোঃ নজরুল ইসলাম, মোঃ আরমান হোসেন রাশেদ, শাখাওয়াত হেসেন টিপু, মোঃ ফারুক আলম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ছাদেকুর রহমান সবুজ, মোঃ ফারুক, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল মাছুম শাকিল, মোঃ সাইফুদ্দীন, মোঃ আসিফ, মোঃ সাব্বির, মোঃ জোনাইদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলাল হোসেন চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস বর্তমানে সংক্রমন বেড়েই চলছে। সেই সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই সংক্রমন মোকাবেলায় ভ্যাকসিন গ্রহন অপরিহার্য। গ্রামাঞ্চলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খিতাপচর ৬নং শাখায় বিনামূল্যে এই ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
সিটি নিউজ/এসআরএস
