চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ১২৮, মৃত্যু ১৬ জন

0

সিটি নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছে ১৬ জন। এর মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলায় এবং ৬ জন মহানগর এলাকায়।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে।  স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, টিকা গ্রহণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৯২ শতাংশ।

এদিন নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়, ৮০ জন। এছাড়া রাউজান উপজেলায় ৭৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ৫১ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৫৩ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেলার সবখানেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মহানগরের পাশাপাশি ১৪ উপজেলায় একই অবস্থা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.