নতুন বাংলাদেশ নিয়ে প্রবাসীদের জমকালো আয়োজন প্রস্তুতি সভা

0

জুলাই গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে আমিরাতের আজমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজন।

আগামী ১৭ ই জানুয়ারি সন্ধ্যায় এ আয়োজন স্থানীয় উইমেন এসোসিয়েশন হলে অনুষ্ঠিত হবে। দেয়া হবে ৬০ নবনির্বাচিত সিআইপি,র সংবর্ধনা।

আয়োজনে থাকবে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নতুন নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইস্থ বাংলাদেশ কন্সূলেটে নতুন নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে বাংলাদেশ কমিউনিটি আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বরণ। সেই সাথে থাকছে ২৪ /২৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা। তাছাড়া এক জমকালো সাংস্কৃতিক আয়োজনও রয়েছে এই অনুষ্ঠান ঘিরে।

অনুষ্ঠানকে সাফল করতে সোমবার রাতে সারজায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস ফোরাম ইউ এ ই,র সভাপতি কামাল হোসেন সুমনের উপস্থাপনায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম,মীর কামাল, জাহাঙ্গীর আলম রুপু,মোহাম্মদ ইউসুফ,সাংবাদিক শিবলী আল সাদিক,সাংবাদিক কামরুল হাসান জনি,সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি,সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ,শিল্পী জাবেদ আহমেদ মাসুম,খোরশাদুল আলম জাশেদ,জাকির হোসেন, ইয়াসিন আরাফাত,কবি ওবায়দুল হক,গোলাম সরওয়ার, ওবায়দুল হক মানিক,মোঃ সোহেল, মোঃ আবু তৈয়ব, মানিকুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.