সাংবাদিক নাছিম উদ্দিন আকাশের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

0

সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সংগঠক, তুখোড় ছাত্রনেতা ও সিনিয়র খ্যাতিমান সাংবাদিক নাছিম উদ্দিন আকাশের শুভ জন্মদিন আজ। এ বিশেষ দিনে সার্ক সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাঁকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নাছিম উদ্দিন আকাশ একজন সফল সংগঠক ও নেতৃত্বগুণে অনন্য ব্যক্তিত্ব। তিনি আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট, দুবাইস্থ রাউজান সমিতির প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম রোটারী ক্লাব সুপ্রিমের প্রতিষ্ঠাতা সদস্য এবং আন্তর্জাতিক সার্ক সাংবাদিক ফোরাম আমিরাত শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি আমিরাত এম এন ইউ জেনারেল ট্রেডিং এলএলসি-র লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

একজন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সাংবাদিক নাছিম উদ্দিন আকাশ দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করে আসছেন। দুবাইয়ে তিনি একজন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী হিসেবেও পরিচিত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর সংগঠনের প্রতি অবদান ও নিষ্ঠা প্রবাসী সমাজে প্রশংসিত।

জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছে। সাংবাদিকতা, ব্যবসা ও সমাজসেবায় নাছিম উদ্দিন আকাশের অনবদ্য ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সকলেই আশাবাদী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.