চট্রগ্রাম অফিস :: সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় চট্টগ্রাম নগরীতে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ।
রোববার সকাল থেকে জামালখানস্থ চেরাগীপাহাড় মোড়ে মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান নেন ,বেলা ১২ টার দিকে একটি আনন্দ মিছিল নিয়ে তারা ডিসি হিল প্রদক্ষিণ করেন।
এসময় তারা সকল যুদ্ধাপরাধীর ফাঁসি’র দাবি জানান। নেতাকর্মীরা ‘যুদ্ধাপরাধীদের বাংলার জমিনে ঠাঁই নাই’ , ‘বাংলার জমিনে কোন যুদ্ধাপরাধীকে থাকতে দেযা হবে না ’, ‘পাকিস্তানি দালালদের এদেশ থেকে বিতাড়িত করতে হবে’ ইত্যাদি শ্লোগান দেন।
মিছিলে চট্টগ্রাম গণজাগরন মঞ্চের মুখপাত্র শরীফ চৌহান, রাশেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
