চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের নগরীর হাজারী গলিতে ভ্রাম্যমান আদালতের উপর মঙ্গলবার দুপুরে হামলা করেছে দূর্বৃত্তরা। এতে ভ্রাম্যামান আদালতের সাথে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ মাইনউদ্দিন জানিয়েছেন, এলাকাবাসীরা জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, “হামলার মুখে ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও অনান্যরা আটকা পড়েছিলেন, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।”
