চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট পালন

0

চট্রগ্রাম অফিস :: চট্রগ্রামে ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান এবং ঔষুধ ব্যবসায়ীদের হয়রানীর প্রতিবাদে রবিবার অর্ধদিবস ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট্র সমিতি। ধর্মঘটের কারণে চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ দোকান বন্ধ দেখা গেছে ।

গত সপ্তাহে ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সমিতির শীর্ষ নেতাদের আসামী করা ছাড়াও ১২জনকে আটক করেছিলো পুলিশ।

বাংলাদেশ কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট্র সমিতি চট্টগ্রাম শাখার সহসভাপতি নুরুল গনি জানিয়েছেন, “হাজারী গলি সহ নগরীর প্রায় সব ওষুধের দোকানে বেলা দুইটা পর্যন্ত কোন ওষুধ বিক্রয় হবেনা, দোকান বন্ধ রাখা হয়েছে।”সিটিনিউজ১১

তিনি আরো জানান, বেলা দুইটা পর্যন্ত সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে ঢাকা কেন্দ্রিয় কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।কেমিস্ট্র এন্ড ডাগিস্ট্র সমিতির আহবানে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ওষুধের দোকান বন্ধ পাওয়া গেছে। নগরীর জামাল খান সড়ক ও মেডিকেল কলেজের সামনের ওষুধের দোকানগুলো বন্ধ দেখা গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানিয়েছেন, ওষুধ ব্যবসায়ীদের কর্মসূচীর প্রতি নজর রাখা হচ্ছে ।

এরআগে বন্দর -পতেঙ্গা ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি: ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড এলাকায় ঔষুধ ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা শুক্রবার, বিকাল ৩টায় হালিশহর উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন মিলনায়তনে ঔষুধ ব্যবসায়ী কল্যান সমিতির নব-গঠিত কমিটির সভাপতি ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রাচিকস এর সাধারণ সম্পাদক ডাঃ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দরা বলেন- অবৈধ অভিযানের নামে ঔষুধ ব্যবসায়ীদের হয়রানী এবং ড্রাক লাইসেন্স ও ফুড সাব্লিমেন্টারী ঔষুধ জব্দের কারণ দেখিয়ে অনৈতিকভাবে বৈধ ঔষুধ, প্রসিদ্ধ কোম্পানীর বাজারজাতকৃত ঔষুধ নিয়ে এক প্রকার পুলিশী নির্যাতনসহ নানাবিধ হয়রানী বন্ধের জোর দাবী জানান।

যদি এই অবৈধ অভিযানের নামে কোন ব্যবসায়ীকে হয়রানীসহ পুলিশী নির্যাতন বন্ধ না করলে রোববার (২৯ নভেম্বর) থেকে ধর্মঘট দিয়ে উল্লেখিত এলাকাসহ বন্দর নগরীতে ঔষুধ বিক্রয় সম্পূর্ণরূপে বন্ধ রাখার ঘোষনা দেন।

অন্যদিকে বন্দর-ইপিজেড ঔষুধ ব্যবসায়ী সমিতি : ৩৬, ৩৭ ও ৩৮ (৩৯ আংশিক) নং ওয়ার্ডএলাকায় ঔষুধ ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা ২৮ নভেম্বর, শনিবা, বিকাল ২টায় মোহাম্মদ আলী মেমোরিয়াল স্কুল মিলনায়তনে নব-গঠিত কমিটির আহবায়ক লেয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দরা দাবী জানান যে, অবৈধ অভিযানের নামে কোন ঔষুধ ব্যবসায়ীকে হয়রানী কিংবা ড্রাক লাইসেন্সের নামে অযৌক্তিক হেনস্থা না করা। এছাড়া ফুড সাব্লিমেন্টারী কিংবা অবৈধ ঔষুধ বা সেম্পল ঔষুধ প্রেসক্রিপসানে লিখেন তা যেন প্রশাসন অবশ্যই নজরে আনতে দৃঢ় আহ্বান জানান। পরিশেষে মহানগরীর সকল ঔষুধ ব্যবসায়ী সমিতির সাথে সংহতি প্রকাশ করে রোববার থেকে ঘোষিত কর্মসূচীতে একাত্বতা ঘোষনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.