এসএ পরিবহনের আলমীরা থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

0

চট্রগ্রাম অফিস :: কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া শাখায় পার্সেল করা আলমিরা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যকশান ব্যাটেলিয়ান (র‌্যাব) ।

শনিবার রাত ১০ টার দিকে চালানো অভিযানে এসব ইয়াবা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসএ পরিবহনের ওই শাখার এক কর্মকর্তকা ও এক কর্মচারীকে আটক করা হয়েছে।

র‌্যাব- ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শাহেদা সুলতানা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন এস এ পরিবহনের ধনিয়ালাপাড়া কাউন্টারে অভিযান চালানো হয় । এসময় চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ পাঠানোর জন্য বুকিং করা একটি কাঠের আলমীরার ভেতরের গোপন কুঠুরীতে এসব ইয়াবা পাওয়া যায়।”

এই ইয়াবার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে, এদের একজন এসএ পরিবহনের ধনিয়ালাপাড়া কাউন্টারের ম্যানেজার এম এ মুবিন ও অপরজন কর্মচারী শামসুদ্দিন সবুজ, জানান শাহেদা সুলতানা।

তিনি আরো বলেন, আলমিরার ভেতরে গোপন কুঠুরীতে বেশ কয়েকটি প্যাকেটে ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া গেছে , রাত ১১ টা পর্যন্ত ইয়াবাগুলো গণনা চলছিল। তবে এই চালানে এক লাখের বেশি ইয়াবা রয়েছে বলে জানান শাহেদা সুলতানা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.