রিক্সা চালকের রহস্যজনক আত্মহত্যা

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় এক রিক্সা চালক রহস্যজনকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম লিয়াকত হোসেন (২৫)। তিনি ওই এলাকায় সপরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বুধবার রাত দেড়টার দিকে নগরীর মীর পাড়া আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান, আতুরার ডিপো এলাকায় লিয়াকত হোসেন নামক এক রিক্সা চালক নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন, পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক এ নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তবে নিহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি পুলিশ, ধারণা করা হচ্ছে হতাশা থেকে লিয়াকত হোসেন আত্মহত্যা করতে পারেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.