মুক্তিযুদ্ধের বিজয় উৎসব নতুন প্রজন্মকে আলোকিত করবে

0

প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক গণপরিষদ, সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক মিয়া বলেছেন, কোন জাতির মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না। এটা চলমান প্রক্রিয়া। বিপ্লবের পর প্রতি বিপ্লব ঠেকাতে হলে সার্বক্ষণিকভাবে মুক্তিযুদ্ধের হাতিয়ারকে সানিত রাখতে হবে।বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ১২ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর নগরীর ডিসিহিলে শুরু হতে যাওয়া ৫ম বারের মত ৮ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় উৎসব নতুন প্রজন্মকে আলোকিত করতে পারলেই আমারা স্বার্থক হব। পরিষদের সদস্য সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ৮দিন ব্যাপি বিজয় উৎসবের কর্মসূচি উপস্থাপন করে বলেন, ১২ ডিসেম্বর এই উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রি প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।

এ বারের এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় ‘পরিশুদ্ধ হোক নতুন প্রজন্ম, ভোরের বৃন্তে ফুটুক আলোর ফুল’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পরিষদের মহা সচিব চৌধুর হাসান মাহমুদ হাসনী।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ শাহবুদ্দিন, মুক্তিযোদ্ধা ও কবি জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোছাইন, জাফর আলম, নাজিম উদ্দিন, আবদুল হান্নান, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসি, চট্টগ্রাম চেম্বরের পরিচালক ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিউল হায়দার রফি, মানবাধিকার সংগঠক সোহেল আহমদ মৃধা, কারা পরিদর্শক এডভোকেট জিন্নাত সোহানা , মুক্তিযুদ্ধ বিজয় উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী সাংস্কৃতিক কর্মী খোরশেদ আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.