মহান বিজয় দিবস উপলক্ষে চসিকের ব্যাপক কর্মসূচী

0

নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস ২০১৫ খ্রি. উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ ডিসেম্বর মঙ্গলবার লালদীঘি পার্কে সকাল ৮ টায় চিত্রাংকন প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বর বুধবার ভোর রাত ০১ মিনিটের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, একই দিন কর্পোরেশনভূক্ত বিদ্যালয় ও কলেজসমূহের স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কর্ণফুলী সেতু সংলগ্ন বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮ টা ৩০ মিনিটে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং সকাল ৯ টা ৫৫ মিনিটে ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। পরে সিটি মেয়র কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।

এছাড়াও একই দিন একই স্থানে কর্পোরেশনভূক্ত বিদ্যালয় ও কলেজ সমূহের স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, কাব এর অংশগ্রহণে জাম্বুরী ২০১৫ জাম্বুরী উদ্বোধন করবেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

১৬ ডিসেম্বর বিকেল ৩ টায় কর্পোরেশনের উদ্যোগে নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

২০ ডিসেম্বর নগরীর জিইসি কনভেনশন হলে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.