চট্রগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

0

চট্রগ্রাম:: চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরুল এলাকায় এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক সহ চার জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন মোঃ শরীফুল্লাহ (৫১), শাহ আলম (৪০), কালু লাল দাশ (৬৫) ও মোঃ ফয়সাল (৩০)। আটক তিন জনের বাড়ি নোয়াখালি জেলার সোনাইমুড়ি থানা এলাকায় ও এক জনের বাড়ি কবির হাটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুইটি কাগজের প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসেরচালক সহ চার জনকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামীরা পুলিশকে জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কমদাম কিনে অধিক দামে বিক্রয় করার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় পটিয়া থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.