চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্য ওহায়েদপুর এলাকায় এক তরুনীকে ধর্ষণের ঘটনায় পাচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে ।
সোমবার গভীর রাতে মিরসরাই থানার মধ্য ওহায়েদপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীরা হচ্ছে,বাবুল চন্দ্র দাশ(২৩),শুভ চন্দ্র(২০),মো.বাচা মিয়া(২৮),সাইফুল ইসলাম(২০) এবং মো. হোসেন (২২) তারা সবাই মধ্য ওহায়েদ পুর গ্রামের বাসিন্দা ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম কে ভূইয়া জানান,গত রবিবার রাতে বাড়ি থেকে জোর করে ধরে একটি পাহাড়ের ছড়াই নিয়ে পাঁচজন মিলে এই তরুনীকে সঙ্গবদ্ধ ভাবে গণধর্ষণ করে। ধর্ষিতা বদি হয়ে মিরসরাই থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ৫ জনের নামে মামলা দায়ের করেছে ।
তিনি আরো জানান, মামলার আসামী বাবুল চন্দ্র দাশকে আটক করা হয়েছে । বাকি ৪ জনকে আটকের প্রক্রিয়া চলছে।
