সিটিনিউজবিডি ::
চলচ্চিত্র প্রদর্শনী:
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচির একদিন’ পাঁচ দিনব্যাপী প্রদর্শনী শুরু সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউটে।
নাট্য লেকচার:
নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ নাট্য বিষয়ক লেকচার দিবেন বিকেল তিনটায় টিআইসির লেকচার থিয়েটারে।
চেরাগী আর্ট শো:
দুই দিনব্যাপী আর্ট শো শুরু বিকেল পাঁচটায় চেরাগী পাহাড় মোড়ে।
ফুড ফেস্টিভ্যাল:
দৈনিক আজাদীর আয়োজনে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালের সমাপনী সকাল ১০টায় বাওয়া স্কুল মাঠে।
পাঁচলাইশ যুব সংঘ:
৪০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজন শুরু সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে।
ওল্ড প্লাসিডিয়াস এসোসিয়েশন:
৬০ বছর পূর্তি উৎসব সন্ধ্যায় রেডিসন ব্লু ’তে।
