নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিতি অনেক দেশ আছে। এগুলোর কোনটি নদীর জন্য বিখ্যাত, কোনটি পাহাড়ের জন্য পরিচিত। কিন্তু চট্টগ্রাম এমন একটি যেখানে নদী, সাগর, পাহাড় একসঙ্গে আছে। এটিই চট্টগ্রামের বিশেষত্ব। এ কারণেই চট্টগ্রাম বিশ্বের সুন্দরতম শহরগুলোর একটি। চট্টগ্রামের এই অপার সম্বাবনা ও সৌর্ন্দয্যকে কাজে লাগাতে হবে।
গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ফোরাম চিটাগাং এর আয়োজনে ‘বিজয়ের কথা, বিজয়ের গান’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিতি হিসাবে বক্তব্য রাখছিলেন। প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে চট্টগ্রামকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ফোরাম চিটাগাং ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটরিয়ামে বিকাল ৫টায় শুরু হওয়া এ অন্ঠুানে সভাপতিত্ব করেন ফোরাম চিটাগাং এর সভাপতি ও দৈনিক আজাদী’র বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম।

বিজয়ের কথা ও গান মিলিয়ে দুই সেশনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরাম চিটাগাং এর সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খাকন। বক্তব্য রাখেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, ফোরাম চিটাগাংয়ের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠ শিল্পী আবদুল মান্নান রানা, উপদেষ্টা ও চট্টগ্রাম বন্দরের সাবেক চিফ ইঞ্চিনিয়ার আবু ইসমাইল, সিনিয়র সহসভাপতি রুহি মোস্তফা, সহসভাপতি খালেদা আক্তার চৌধুরী, যুগ্মসম্পাদক রোকেয়া হক, অনুষ্ঠানে বিজয় দিবসের গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান, মাঈনুদ্দিন আহমেদ, ফাহমিদা রহমান, শিরিন আক্তার, ইকবাল হোসেন, রাজিব ভট্টাচার্য, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, আহসান হাবিবুল আলম, বীরঙ্গানাদের কাহিনী ভিত্তিক আবৃত্তি পরিবেশন করেন শুভ্রা বিশ্বাস।
অনুষ্টানে মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজবিডি ডট কম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আবসার মাহফুজ, ফারুক হাসান, আবছার উদ্দিন অলি এবং গোলাম সারোয়ার। সঞ্চালক ছিলেন অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানম।
