নিজস্ব প্রতিবেদক :: গত ১৯ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় ২৭ নং দ: আগ্রাবাদ ওয়ার্ড কার্যালয়ে জাইকার সমর্থনপুষ্ট ওঈএওঅঢ় কর্মসুচীর আওতায় ডব্লিউ,এল,সি,সির সভাপতি ও কাউন্সিলর জনাব এইচ, এম সোহেল এর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়।
উক্ত কমিটির সদস্য সচিব ও রাজস্ব সার্কেল-০৭ এর কর কর্মকর্তা জানে আলমের সুষ্ট সঞ্চালনায় কমিটির কো-চেয়ারম্যান মিসেস আফরোজা কালাম সহ সম্মানিত বোর্ড সদস্য মিডিয়া ব্যক্তিত্ব জুবায়ের সিদ্দিকী, ইমানুল হক, হাজী শাহ আলম, হোসনে আরা বেগম, সাবিনা হক, সেলিনা শাহজাদা, আলী আহমদ বাবুল, বটন কান্তি বড়ুয়া প্রমুখ গ্রীন ও ক্লীন সিটির লক্ষ্যে এলাকার বর্জ ব্যবস্থাপনা সুষ্টভাবে পরিচালনার স্বার্থে পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ডের মড়েল হিসাবে রাখার প্রত্যয় নিয়ে প্রানবন্ত আলোচনা করেন।
এ ছাড়া সড়কবাতি আধুনিকায়নের মাধ্যমে আলোকায়ন, সরকারী তালেবিয়া প্রাথমিক বিদ্যালয়ের আশে পাশে মাদকদ্রব্য সেবন ও বিক্রি, অসামাজিক কার্যকলাপ ইত্যাদির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। সভাপতি ও কাউন্সিলর সভাকে আশ্বস্থ করে বলেন যে, গ্রীন ও ক্লীন সিটি এবং মাদকমুক্ত সমাজ নগরবাসীকে উপহার দেয়া মাননীয় মেয়র মহোদয়ের অঙ্গীকার যা বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় কো-চেয়ারম্যান মিসেস আফরোজা কালাম সহ উপস্থিত সকল সদস্য এ ব্যাপারে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
