‘ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে নৌবাহিনী’

0

চট্রগ্রাম অফিস :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ বাংলাদেশ নেভিতে ২ সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে। তিনি বলেন, আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশ নেভিতে দুইটি সাবমেরিন যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমী প্যারেড গ্রাউন্ডে একাডেমীর মিডশিপম্যান ২০১৪/এ এবং ডিইও ২০১৫/বি ব্যাচের কোর্স সমাপনী কুচকাওয়াজ প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবমেরিন ঘাঁটি স্থাপন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ কাজ চলছে এবং পটুয়াখালির রবনাবাদে অ্যাভিয়েশন সুবিধা সম্বলিত দেশের এই বৃহত্তম নৌ-ঘাটি স্থাপন করা হচ্ছে।

শ্রীলংকা থেকে একজন এবং ২৪ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার্সসহ (ডিইও) মোট ৫৩ জন মিডশিপম্যান এ বছর কমিশন লাভ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আখতার হাবিব তাকে অভ্যর্থনা জানান।

মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, কূটনীতিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নতুন কমিশন লাভ করা মিডশিপম্যানদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.