ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে সিটি মেয়রের শুভেচ্ছা

0

চট্রগ্রাম অফিস :: ১২ রবিউল আওয়াল বিশ্বের মুসলিম উম্মাহ’র জন্য একটি উত্তম দিন। এ দিনে শান্তির দূত বিশ্ব বাসীর রহমত স্বরুপ হযরত মুহাম্মদ মোস্তফা (স.) এর পৃথিবীতে আগমণ ঘটে।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ওমরাহ হজ্ব পালনরত অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ২৪ ডিসেম্বর ২০১৫ খ্রি. বৃহষ্পতিবার সৌদি আরব থেকে এক তার বার্তায় চট্টগ্রাম সহ দেশের মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রেরিত এক বাণীতে বলেন, “বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষে মহান আল্লাহ তা’য়ালা নবী করীম (স.)কে শান্তির দূত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন”। মেয়র নবী করীম (স.) এর জীবন ও আদর্শ অনুসরণ করে মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি, সমৃদ্ধি আনায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বাণীতে আরও বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে।

সেই বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষে আল্লাহ তা’য়ালার রহমত কামনায় পবিত্র এ দিবসে সকলকে এবাদত বন্দেগীতে মশগুল থাকার অনুরোধ জানান। তিনি আশা করেন, সম্প্রীতির এ বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান হবে না। মেয়র বার আওলিয়ার পূণ্য ভুমি চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.