চট্টগ্রামে পৌঁছেছে ভোটের প্রয়োজনীয় উপকরণ

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের দশ পৌরসভা নির্বাচনের প্রয়োজনীয় সকল উপকরণ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে এসে পৌঁছেছে।
নির্বাচন কর্মকর্তারা পুলিশি পাহারায় নির্বাচনী উপকরণ নিয়ে শুক্রবার ঢাকা থেকে রওনা দেন। শনিবার ভোরে তারা নির্বাচনী ব্যালট পেপারসহ যাবতীয় সারঞ্জাম নিয়ে চট্টগ্রাম এসে পৌঁছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ১০ পৌরসভা নির্বাচনের জন্য প্রয়েজনীয় নির্বাচনী স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, মার্কার কালি, হেসিয়ান বড় ব্যাগ ও হেসিয়ান ছোট ব্যাগ ইত্যাদি এসে পৌঁছেছে।

এর আগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা শুক্রবার রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিস থেকে প্রয়োজনীয় উপকরণ ট্রাকে করে পুলিশ পাহারায় চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন বলে জানান মো. আবদুল বাতেন।

এসকল উপকরণ রোববার থেকে পুলিশি পাহারায় স্ব স্ব পৌরসভার রিটার্নিং কর্মকতাদের মাধ্যমে ভোট কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.