পৌর নির্বাচনী এলাকাতে অস্ত্রধারীদের পদচারণা

0

জুবায়ের সিদ্দিকী, চট্রগ্রাম :: দেশব্যাপী পৌর নির্বাচনের শেষ সময়ে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। ভোটের মাঠে প্রার্থীদের কাছে গনসংযোগের পাশাপাশি অস্ত্রধারীদের দাপটও বাড়ছে। চট্রগ্রামের চিহ্নিত সন্ত্রাসী গ্রুপগুলো মোটা অংকের চুক্তিতে বিভিন্ন পৌরসভায় প্রার্থীদের পক্ষে গোপনে এলাকায় অবস্থান নিতে শুরু করেছে। নগরীর ডাইলখোর থেকে শুরু করে ছিচঁকে মাস্তান সন্ত্রাসীদের কদর বাড়ছে পৌর এলাকাতে।

শেষ সময়ের মহড়ায় অস্ত্রধারীরা বিভিন্ন পৌর এলাকায় থাকায় গোয়েন্দা সংস্থাগুলো সর্তকতা অবলম্বন করছেন এবং অভিযানের প্রস্তুতি নিচ্ছে।আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতের ক্যাডারদের ভোটের সময় প্রভাববিস্তারের সকল প্রচেষ্টা ব্যর্থ করতে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছে। ভোটারদের অভিমত, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রশাসন যথাযথ ভূমিকা রাখবেন।

……জেএম/সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.