চট্রগ্রাম অফিস :: ভোট কারচুপি, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম জেলার ১০ পৌরসভার সব ক’টিতেই পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগী পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার দুপুরের দিকে তিনি এ কথা বলেন ।
এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করছে না বরং নির্বাচন স্থগিত রেখে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘বহিরাগত আওয়ামী ক্যাডাররা কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে ভোট নিয়ে গেছে। নিজেদের কর্মীদের লাইনে দাঁড় করিয়ে সুষ্ঠ ভোটের চিত্র প্রচার করছে তারা।’
সকাল ৮ টা থেকে চট্টগ্রামের ১০ টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
