বায়েজিদে আটক ১৩

0

নিজস্ব প্রতিবেদক :: চট্রগ্রাম নগরীর বায়েজিদ থানায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা-মদ ও পরোয়ানাভূক্ত এবং নাশকতার মামলার আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করেন।বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, ৫৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা (২৬), ২০ লিটার চোলাই মদসহ বদি আলম (৩০), সাজেদা বেগম (২৭) ৩০০ পিচ ইয়াবাসহ পারভিন বেগম (২৬), নাশকতার মামলার আসামি নুরুল আবছার (৪২), পলাতক আসামি মকবুল খান (৬০), চুুরি মামলার আসামি ডালিম ফকিরকে (২০)।

এছাড়া সিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার করা হয়েছে, জুয়েল হোসেন (২৩), মোরশেদ (২৩), রাজিবুল ইসলাম (৩৭), শহিদুল (২২), বিলকিস (১৮) এবং মাতলামি করার দায়ে নিজাম উদ্দিন (৩৮)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.