নগরীর রয়েল বাংলা বেকারীকে জরিমানা

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে রয়েল বাংলা সুইট সেন্টার নামের এক বেকারী ও বিক্রয় কেন্দ্রেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, রয়েল বাংলা সুইট সেন্টারে ৮-১০ ধরণের পন্য রয়েছে। এর মধ্যে কয়েক রকমের চানাচুর, বিস্কুট, প্যাকেট করা বন, সেমাই ও লাচ্ছা সোমাই। এসকল পণ্যের উৎপাদনের পর থেকে ৬ মাসের মেয়াদ লেখা পন্যসমুহ কখন তৈরী করেছে তার মেয়াদ নাই।

রুহুল আমিন আরো বলেন, রয়েল বাংলা সুইট সেন্টারের মালিক মনির আহমেদ আলীকে আটক করা হলে। তিনি মঙ্গলবারের মধ্যে এগুলো নষ্ট করে মেয়াদের ভিত্তিতে পন্য উৎপাদনের মুচলেকা দেন। এসময় মালিক মনির আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে বলে জানান ম্যাজিস্টেট রুহুল আমিন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.