ভূমিকম্প মোকাবিলায় কোড মেনে ভবন নির্মাণের আহ্বান

0

চট্রগ্রাম অফিস :: ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, কোড মেনে যেন ভবন নির্মাণ করা হয় সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। একইসঙ্গে চিহ্নিত ঝুঁকপূর্ণ ভবনগুলো দ্রুত ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের সভা কক্ষে ভূমিকম্প সতর্কতা ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সহযোগিতায় জরুরি এ সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. আবদুল হাই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া, থানা আনসার ভিডিপি কর্মকর্তা সুদিপ্ত জয় চাকমা, আবহাওয়াবিদ মো. আতিকুর রহমান, সিভিল সার্জন অফিস কর্মকর্তা ডা: মো. ওয়াজেদ চৌধুরী অভি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলি আবদুল্লাহ আল ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে সরকারি সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা করা হবে, লিফলেট ও বড় বড় ফেস্টুন বিতরণসহ পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভূমিকম্প মোকাবিলায় মহড়ার আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.