নগরীর ৪ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর মুরাদপুর-মোহাম্মদপুর এলাকায় ‘বিক্রির জন্য নয়’ এমন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওষুধ প্রশাসন ও নগর পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে ক্যাল ফার্মা, সেবা ফার্মা ও আধুনিক হোমিও হলকে ১০ হাজার টাকা করে এবং সেবা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নির্দেশে নগরীর ফার্মেসিগুলোতে অভিযান চালানো হচ্ছে। ওষুধের মেয়াদ, সর্বোচ্চ খুচরা মূল্য, সংরক্ষণ পদ্ধতি, ফার্মেসির পরিবেশ, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ইত্যাদি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অভিযানে। এর ফলে জনসাধারণের মধ্যে যেমন ব্যাপক সচেতনতা সৃষ্টি হচ্ছে তেমনি জনস্বাস্থ্যের হুমকিও শূন্যের কোটায় নেমে আসছে।

আগামীতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.