উত্তর বরকল নুরানী এবতেদায়ী মাদ্রাসা কমিটি গঠন

0

 চন্দনাইশ প্রতিনিধি ,সিটিনিউজবিডি :   বর্তমান সরকারের চিন্তাধারা মোতাবেক মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের পাঠদানের সু-ব্যবস্থা ও পড়ালেখার মান উন্নত করতে উত্তর বরকল গাউছিয়া নুরানী এবতেদায়ী মাদ্রাসার ২০১৬-২০১৮ইং কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। গত ১৬ জানুয়ারি শনিবার সকাল ১১.০০ মিনিটে মাদ্রাসার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী পরিষদ ও সকল নির্বাহী সদস্যবৃন্দের উপস্থিতিতে এড. আবুল কাশেম মোঃ ইউনুছ সভাপতি এবং মাওলানা ফেরদাউসুল আলম খানঁকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। মোঃ আবদুল মন্নান সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব আজিম উদ্দিন খাঁন সহ-সভাপতি, ইঞ্জি. মোঃ নুরুল আমিন সহ-সভাপতি, শওকত হোসেন ফিরোজ সহ-সভাপতি, মৌলানা মফিজউল্লাহ যুগ্ম সম্পাদক, মৌলানা সরওয়ার সহ-সম্পাদক, জি. এম জাহিদুল আলমকে অর্থ সম্পাদক মনোনীত করে পরিচালনা পরিষদের সিনিয়র ৩৮ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নূরানী এবতেদায়ী মাদ্রাসাটি প্রতিষ্টিত হয় ২০০৪ সালে। সভায় মাদ্রাসার সকল কার্যক্রম নিয়ে পরিচালনা পরিষদ কমিটি সার্বিক আলোচনা ও ভবিষ্যৎ প্রস্তাবনা তুলে ধরে। সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটির পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গদের আহ্বান জানান মাদ্রাসার সভাপতি এড. আবুল কাশেম মোঃ ইউনুছ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.