চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর পতেঙ্গার খালপাড় এলাকায় রান্নার চুলার আগুনে ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। রোববার সকাল ৬টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির পাশে খালপাড় এলাকায় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ইউনিটের ৭টি গাড়ি একযোগে চেষ্টা চালিয়ে ৭টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ছয় মালিকের কাঁচা বসতঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
