অনূর্ধ্ব-১৯বিশ্বকাপের ম্যাচগুলো চট্টগ্রামে অনুষ্ঠিত হবে

0

চট্টগ্রাম অফিস , সিটিনিউজবিডি :  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে আর কিচু দিন পর বাংলাদেশে ।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৮ জানুয়ারি থেকেই বিভিন্ন দেশের খেলোয়াড়েরা চট্টগ্রামে আসতে শুরু করবে। তারা যেন কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন সেদিকে আমাদের নজর রাকতে হবে। বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে দায়িত্বসহকারে কাজ করতে হবে,বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি  বিসিবি সহ সভাপতি ওচসিক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সভার সঞ্চালনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহাসহ বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার ১৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায়  নগরীর সার্কিট হাউস মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন সফল করতে চট্টগ্রাম প্রস্তুত। আয়োজনের সঙ্গে জড়িত সব পর্ষদকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্ষদকে সতর্ক করে দিয়ে মেয়র বলেন, ‘বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলো আমরা যতই আয়োজন করতে পারব, ততই আন্তর্জাতিকভাবে আমাদের সম্মান বাড়বে। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই ওভার কনফিডেন্ট আর রিলাক্স হওয়া যাবে না। যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ২১ জানুয়ারির আগেই এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। স্টেডিয়ামে সার্বক্ষণিক বিদ্যু‍ৎ সংযোগের জন্য সিটি করপোরেশনের পক্ষে দুটি মাঠে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.