১৫ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষকরা

0

চবি প্রতিনিধি : টানা ১৫ দিনের অচলাবস্থা শেষে ক্লাসে ফিরছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করছেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল মনসুর।

চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল মনছুর বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশন চলমান কর্মবিরতি স্থগিত করেছে। ফলে চবিতে আগামীকাল বুধবার থেকে ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহন করবে শিক্ষকরা।

এর আগে, প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠমোর গেজেটে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি ও অন্যান্য অসঙ্গতি দূরীকরনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ফেডারেশনের ঢাকা কর্মবিরতি যান সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

তবে ৩০ ডিসেম্বর চবি শিক্ষক সমিতির জরুরী সভায় ৩ জানুয়ারী থেকে কর্মবিরতি পালন করার সিদ্বান্ত হয়। এ সময় পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্টিত হলেও কোন ক্লাস অনুষ্টিত হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.