স্কলাসটিকায় শ্লীলতাহানি তদন্তে ৭ সদস্যের কমিটি

0

চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় অবস্থিত সেন্ট স্কলাসটিকা স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠার পর অভিভাবকদের চাপের মুখে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (জানুয়ারি) দুপুরে পুলিশ, স্কুল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সিদ্ধান্ত হয়েছে ।

পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালি’র অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় ।কাউন্সিলর ইসমাইল বালি জানান, সোমবার বিকাল ৩ টার দিকে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে স্কুলের নির্মাণাধীন ভবনের এক শ্রমিক আশোভন আচরণ করে বলে অভিযোগ উঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলের সামনে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ করলে স্কুল শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ।

আজও (বুধবার) বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে সমবেত হন এবং এই ঘটনার বিচার দাবি করেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিজেরা বিষয়টি নিয়ে তদন্ত করতে রাজি না হলে পুলিশ ও স্থানিয় জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন। পরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ৭ সদস্যেও তদন্ত কমিটি গঠন করা হয়, জানান ইসমাইল বালি।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন , ইসমাইল বালি, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও মহিলা কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ , পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের এক সদস্য ও দুই অভিভাবক এডভোকেট অশোক কুমার দাশ ও সোমা খাস্তগীর।

কাউন্সিলর ইসমাইল বালি আরো জানান, যে শ্রমিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে তাকে গত সোমবার রাতে নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার এসে বিদায় করে দিয়েছে।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই স্কুলে ক্লাশ চলা অবস্থায় কোন নির্মাণ কাজ করা যাবে না। স্কুল ছুটির পর বিকাল ৪ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নির্মাণ কাজ করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.