হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু

0

হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কাটিরহাট মইন্যাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মহিলাকে স্থানীয় লোকজন পাগল হিসেবে চিনলেও কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো.ইসমাইল হোসেন।

ওসি বলেন, পাগল মহিলা এলাকায় রাস্তায় ঘোরাফেরা করে। রাতের কোন এক সময় বাস-ট্রাক অথবা অন্য কোন যানবাহন তাকে আঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.