‘কোনো ষড়যন্ত্রই সফল হবে না’

0

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন করেছে দলটির বহিষ্কৃত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তিনি দাবি করেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।

বাবলু বলেন, এরশাদ, রওশন এরশাদসহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। জাতীয় পার্টি আগামী দিনে নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

আজ সকালে বিমানে চট্টগ্রামে আসেন সাবেক মন্ত্রী ও নগরীর একটি আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ছোটভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণার পর রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেন জিয়াউদ্দিন বাবলু। পরে তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে আগের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে স্বপদে বহাল করেন জাপা চেয়ারম্যান এরশাদ। এ নিয়ে জাতীয় পার্টিতে চলছে নানা নাটকীয়তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.