চট্রগ্রামে আইনজীবী লাঞ্চনার ঘটনায় মামলা

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আইনজীবীর গাড়ি চালককে পিটিয়ে জখম ও আইনজীবীকে লাঞ্চনার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগর হাকিম নুরে আলম ভূইয়ার আদালতে এই মামলা করেন লাঞ্চিত হওয়া আইনজীবি চট্টগ্রাম আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট নিশাত সুলতানা।দায়ের হওয়া মামলায় জেলা প্রশাসকের দুই নিরাপত্তা রক্ষী আনসার সদস্য রোকন ও জহিরকে আসামি করা হয়েছে।

বাদির আইনজীবী এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, “দন্ড বিধ ‘র ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৩৮০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ।

আদালত আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি মধ্যে ঘটনা তদন্ত করে আনসার পিডিবির চট্টগ্রাম উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ইফতেখার সাইমুল চৌধুরী ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.