চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম : ১ ফেব্রুয়ারি (সোমবার) থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে প্রথমবারের মতো ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছাড়াল। এর মধ্যে উল্লেখযোগ্য দিক হলো মোট পরীক্ষার্থীর ৫৩ দশমিক ৯০ শতাংশই ছাত্রী।

এবার এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১২ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৭০০ জন। ফলে দেখা যাচ্ছে এবার পরীক্ষার্থী বেড়েছে ২৪ হাজার ২৫৯ জন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র জানায়, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে নগরী ও জেলার এক হাজার বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯৮হাজার ৭০৩জন নিয়মিত, ১৪হাজার ১৮৫জন অনিয়মিত এবং ৭১জন মানোন্নয়নের পরীক্ষার্থী।

এ বোর্ডের অন্তর্ভূক্ত পাঁচটি জেলা হচ্ছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান।পরীক্ষার্থীদের তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে, এসএসসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবারও বেড়েছে। গতবারের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেড়েছে ১৪হাজার ১৮২জন । তবে ছাত্র পরীক্ষার্থী বেড়েছে ১০হাজার ৭৭জন। গতবার মোট ৪৬হাজার ৭১১জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এবার পরীক্ষায় অংশ নেবে ৬০হাজার ৮৯৩জন। এছাড়া গতবার ছাত্র পরীক্ষার্থী ছিল ৪১হাজার ৯৮৯জন, এবার পরীক্ষা দেবে ৫২হাজার ৬৬জন।

২০১৫ সালে এ বোর্ডের অধীনে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০হাজার ৯২৫ জন, এবার এ বিভাগে পরীক্ষার্থী ৩০হাজার ৬৮৮জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২০১৫সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭হাজার ৫৬৬জন, এবার এ বিভাগে পরীক্ষার্থী ৫৭হাজার ৭০০জন। অন্যদিকে বিজ্ঞান বিভাগে গতবার শিক্ষার্থী ছিলেন ২০হাজার ২০৯জন, এবার এ বিভাগে পরীক্ষার্থী ২৪হাজার ৫৭১জন।

এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলার ১০২টি, কক্সবাজার জেলায় ২৩টি, রাঙ্গামাটি জেলার ১৭টি, খাগড়াছড়ি জেলার ১৭ এবং বান্দরবান জেলার ১০টি কেন্দ্র মিলে মোট ১৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৭২টি পরিদর্শক দল বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াবেন।

এ প্রথমবারের মতো সারাদেশে নতুন নিয়মে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার শুরুর প্রথম ৪০মিনিটে এমসিকিউ (নৈবত্তিক) পরীক্ষায় অংশ নিতে হবে। ৪০মিনিট শেষে ১০মিনিটের বিরতি দেওয়া হবে পরীক্ষার্থীদের। এরপর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। পুরনো নিয়মে লিখিত পরীক্ষা আগে অনুষ্ঠিত হতো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.