নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আনষ্ঠানিক ভাবে ২৬ জানুয়ারী সকাল ৯টায় স্কুল মাঠে উদ্বোধন করা হয়েছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজ্বী এম.তাহের আহম্মদ পক্ষকাল ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ।
এসময় পরিচালনা কমিটির সদস্য মোঃ নাছির ,সিনিয়র সহকারী শিক্ষক-মোঃ ইয়াকুব আলী, সিনিয়র শিক্ষক মোঃ ইসমাঈল, শিক্ষক এস.এম ফজলুল করিম, শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক-খুরশিদা বেগম, শিক্ষক মনোয়ারা বেগম,ক্রীড়া শিক্ষক –বিকাশ সরকার, শিক্ষক-সুভাষীস নন্দী, শিক্ষক মুনিরুল আনোয়ার , শিক্ষক রিদুয়ানুল বারী, শিক্ষক মুক্তার আহম্মদ, শিক্ষক ফেরদৌস আরা বেগম,শিঃ রন্জন ঘোষাল সরকার সহ অভিভাবক মন্ডলী ।
সকালে জাতীয় সংগীত ও পতাকা,ক্রীড়া ইভেন্ডের পতাকা উত্তোলন এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে । উদ্বোধনীতে ছেলেদের ১০০,২০০,মার্বেল দৌড়,চকলেট দৌড় মেয়েদের-১০০,২০০মিঃ,সূইসূতা দোড়,দড়ি লাফ,ভারসাম্য দৌড় এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতার বাছাই কার্যক্রম ।
উদ্বোধনকালে প্রধান শিক্ষক হাজ্বী এম.তাহের আহম্মদ বলেন, পড়া-লেখার পাশাপাশি খেলাধূলা হ্েচছ সুষ্ট মনন বিকাশের শ্রেষ্ট মাধ্যম । এতে শরীর ও মন দু’য়েই ভাল থাকে ।
