দেওয়ান বাজারে দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে ৫’শ জন হত দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র আয়োজনে প্যারাগন সিটি হলে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দারিদ্র থেকে মুক্তির একমাত্র অবলম্বন সন্তানদের সুশিক্ষিত করা। দরিদ্রের ঘরের সন্তানরা মেধা, বুদ্ধি ও ধীশক্তির অধিকারী হয়। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়া হলে উপার্জন করার সুযোগ্যতা অর্জন করতে পারে। পরনির্ভরশীলতা থেকে নিজ পায়ে দাঁড়াবার উপায় হলো বৈধপথে উপার্জন করা। হাত-পা ঘুটিয়ে বসে না থেকে কর্মের মাধ্যমে উপার্জন করার মধ্য দিয়ে দারিদ্রকে জয় করতে হবে। বাংলাদেশ দারিদ্র বিমোচনের ক্ষেত্রে মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে স্থান করে নিয়েছে। তিনি এ ক্ষেত্রে বিত্তবানদের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করেছেন আ জ ম নাছির উদ্দীন।

প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, মহিলা নেত্রী সাহেলা আবদীন রিনাসহ স্থানীয় আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.