ভারত গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’

0

চট্রগ্রাম : ভারতে ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০১৬’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে শনিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’ ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়।

এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটসহ অন্যান্য আঞ্চলিক কমান্ডারগণ, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী ভারতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০১৬’ এ বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে।

এছাড়া বিশে¡র উন্নত দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ অনুষ্ঠানে যোগদান করবেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে কমডোর এস এম আবুল কালাম আজাদ ফ্লাগ অফিসার হিসেবে সফরের নেতৃত্ব দিবেন।
সমুদ্র জয় এর অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফা’র অধীনে ৩৮ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৮ জন নৌ সদস্য এই অনুষ্ঠানে যোগদান করবে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১২ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবে বলে নৌবাহিনী সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.