মিরসরাইয়ে ব্যাংক থেকে গ্রাহকের ২লক্ষাধিক টাকা ছিনতাই

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই : মিরসরাই উপজেলার ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ভেতর থেকে এক গ্রাহকের ২ লক্ষ ৬ হাজার ৫ শত ৩০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বারইয়ারহাট মাছ বাজারের ভোলা মিয়া ফিস সেন্টার ও আমিন ফিস সেন্টার থেকে টি.টি করার জন্য ওই টাকা ব্যাংকে নিয়ে গেলে এই ঘটনা ঘটে। ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার সালা উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনায় রাত ৮ টার সময় মৎস্য আড়তের পরিচালক শফিকুল ইসলাম, ম্যানেজার ওমর ফারুকের উপস্থিতিতে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সহকারী ম্যানেজার আব্দুল হালিম।
থানায় অভিযোগকারী আড়তের সহকারী ম্যানেজার আব্দুল হালিম জানান, তিনি সাতক্ষীরা ও শ্যামনগর ইসলামী ব্যাংকে ২ লক্ষ ৬ হাজার ৫ শত ৩০ টাকা টি.টি করার জন্য কত টাকার কতটি নোট লেখার সময় এক যুবক ১০ টাকার একটি বান্ডেল নিচে ফেলে দিয়ে আমার টাকা পড়ে গেলে জানালে আমি ওই বান্ডেল নেওয়ার চেষ্টা করি। কিন্তু ১০ টাকার বান্ডেল নিয়ে উঠে দেখি টি.টির জন্য আনা টাকা নিয়ে ওই যুবক পালিয়ে যায়।
তিনি জানান, ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা গেছে ওই যুবকের দলে ৪ জন ছিল। একজন ব্যাংকের ভেতরে ও তিন যুবক বাহিরে পাহারা অবস্থায় ছিল। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা একজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার সালা উদ্দিন আহম্মেদ জানান, এই বিষয়ে প্রশাসন সিসি ক্যামেরার ফুটেজ চাইলে আমরা তদন্তে সহযোগিতা করবো।
জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, আব্দুল হালিমের দেওয়া অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.