নগরীতে অজ্ঞাত লাশ উদ্ধার

0

চট্টগ্রাম: নগরীর চন্দনপুরা এলাকা থেকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার উপ-পরিদর্শক মীর মোহাম্মদ মাহমুদুন্নবী বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রাতের ডিউটি শেষে থানায় ফিরে আসার সময় উপ-পরিদর্শক আতিকুল ইসলাম চন্দনপুরা এলাকার আয়েশা লেইন থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছেন। লাশটি বয়স আনুমানিক ৪২ হতে পারে।

তবে লাশটির গায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদপিন্ডের আক্রমন (হার্ট অ্যাটাক) জনিত কারনে মৃত্যুবরন করতে পারে বলে জানিয়েছেন এসআই মাহমুদুন্নবী।

লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.